1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন শত শত মানুষ | Daily Halchal Somoy
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি মজুরি বোর্ডের চেয়ারম্যান মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন শত শত মানুষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? গাঁজা খেলে কি কি উপকার হয় আফিম কি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি

বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন শত শত মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

শনিবার দুপুরে ট্রলারগুলো শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়

 

ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন রুটে এখনও বন্ধ রয়েছে জাহাজ চলাচল। এতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। এরই মধ্যে আটকে পড়া পর্যটকের মধ্যে অন্তত সাড়ে তিনশ’ পর্যটক ঝুঁকি নিয়ে ট্রলার করে টেকনাফে পৌঁছেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ৯টি সার্ভিস ট্রলার তাদের নিয়ে টেকনাফের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারগুলো শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। এসব ট্রলারে পর্যটকদের সঙ্গে স্থানীয় দেড় শতাধিক মানুষও ছিলেন। বিভিন্ন প্রয়োজনে তারা সেন্টমার্টিন ছেড়ে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফয়েজুল ইসলাম জানান, জরুরি প্রয়োজন, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে দ্বীপ ছাড়তে আগ্রহীদের এসব ট্রলারে করে টেকনাফে পাঠানো হয়েছে। এখনও বেশ কিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

এদিকে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দ্বীপে আটকে পড়া অন্য পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা অনিশ্চিত হয়ে পড়েছে।স্থানীয়রা জানিয়েছেন, গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে তারা দ্বীপে আটকা পড়েন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, এখনও ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। তবে শনিবার সংকেত কমে যাওয়ার সম্ভাবনা আছে। রোববার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করতে পারে। আগামী সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিআইডব্লিউটি’র চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে হোটেল ভাড়া কমিয়েছেন দ্বীপের ব্যবসায়ীরা। সেন্টমার্টিন হোটেল মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান জানিয়েছেন, অনেক হোটেলে পর্যটকদের জন্য কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কিছু হোটেলে বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দ্বীপের উত্তরপাড়ের হোটেল ড্রীমার্স প্যারাডাইস বিচ রিসোর্ট পরিচালক আবদুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকরা চাইলে আমাদের হোটেলে বিনামূল্যে স্বসম্মানে অবস্থান করতে পারবেন। এ দুর্যোগ মুহূর্তে আমরা পর্যটকদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর শনিবার সন্ধ্যায় জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল রোববার থেকে জাহাজ চলাচল আবার শুরু হতে পারে।

কক্সবাজারের এডিএম তাসনীম জাহান বলেন, সাগরে নৌযান চলাচলের বিষয়ে আবহাওয়া অধিদ্প্তর ও বিআইডব্লিউটিএ-র সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বিষয়েও এটি প্রণিধান যোগ্য। দ্বীপে অবস্থানরত পর্যটকদের আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD