1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন, ফটকে ছবি সাঁটিয়ে বিক্ষোভ | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন, ফটকে ছবি সাঁটিয়ে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগ করেছে একদল যুবক। বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বাড়ির সামনের ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি মিছিল সহকারে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’ বলে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, একদল যুবক মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরের অংশেও আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাধা দিলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের চেষ্টায় বিভিন্ন স্থানে জ্বলে ওঠা অল্প পরিমাণের আগুন নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলা এলাকায় শামীম ওসমানের এই ডুপ্লেক্স বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই দিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD