পোস্ত হলো এক ধরনের তৈলবীজ যা আফিম থেকে পাওয়া যায়। হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার লোকজন এই ছোট বৃক্কের মত দেখতে বীজটি চাষ করে আসছে। এই বীজগুলো আস্ত অথবা গুঁড়ো অবস্থায় বিভিন্ন খাদ্যে একটি মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি পিষে পোস্তদানার তেল তৈরি করা হয়।
পোস্তদানা খুবই পুষ্টিকর[২০] এবং অন্যান্য বীজ এবং বাদামের চেয়ে কম পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত। পোস্তদানার অ্যালার্জি (নমুনা ১ হাইপারসেনসিটিভিটি) খুবই দুর্লভ, কিন্তু পাওয়া যায়[২১][২২] এবং এর ফলে অ্যানাফিল্যাক্সিস হতে পারে।[২২]
ডিভেরটিকুলোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকরা পোস্তদানা থেকে বিরত থাকার উপদেশ দেন। এই বীজগুলো ডিভেরটিকুলার যন্ত্রণার কারণ হতে পারে। যদিও এটি নিয়ে বিতর্ক আছে, তবুও এর ফলে মারাত্মক অ্যানাফিল্যাক্সিস হতে পারে।[২৩]
পোস্তদানা ক্যান্সার প্রতিরোধের ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার হতে পারে।[২৪]
যদিও আফিম মাদকটি বীজের পরিবর্তে কাঁচা ফলের কষ বের করে তৈরি করা হয়, গাছের সমস্ত অংশই আফিমের উপক্ষার বিশেষত মরফিন এবং কোডেইন বহন করতে পারে। ফলে পোস্তদানা যুক্ত যে কোনো খাবারই (যেমন মাফিন) মাদক সনাক্তকরণে ভুল ইতিবাচক ফল দিতে পারে। যদিও প্রাপ্ত ফলাফল মাদক গ্রহণকারীর সাথে সম্পূর্ণ মিলবে না।[২৫]
পোস্তদানায় মরফিনের পরিমাণ থাকে ৪-২০০ মি.গ্রা./কি.গ্রা.। মেডিকেল সাইন্স ল জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধের ভাষ্য মতে, “বিভিন্ন পরিমানের ধৌত করা বীজ যুক্ত একটি বা দুটি তরকারী জাতীয় খাবার” গ্রহণের পর, যেখানে মরফিনের মাত্রা ৫৮.৪ – ৬২.২ মা.গ্রা./গ্রাম থাকে, মূত্রে মরফিনের পরিমাণ ১.২৭ মা.গ্রা./মিলি (১,২৭০ ন্যা.গ্রা/মিলি)[২৬] এর বেশি থাকে। জার্নাল অফ ফরেনসিক সাইন্স নামের আরেকটি জার্নালের একটি প্রবন্ধের মতে, কোনো কোনো ব্যাচের বীজে মরফিনের পরিমাণ ২৫১ মা.গ্রা./গ্রাম এর উপরে থাকে।[২৭] উভয় পরীক্ষায় বীজের ভেতরে অল্প পরিমাণ কোডেইনের উপস্থিতি পাওয়া গেছে। অতএব, গ্রহণের পরিমাণ এবং বীজের শক্তির উপর নির্ভর করে এটি বর্তমান আদর্শ সনাক্তকরণ সীমা ২,০০০ ন্যা.গ্রা/মিলি অতিক্রম করতে পারে। কিছু বিষবিদ্যা গবেষণাগারে এখনো ৩০০ ন্যা.গ্রা/মিলি শেষ সীমা হিসেবে ব্যবহার করে থাকে।[২৮]
ডিসকভারি চ্যানেলের মিথবাষ্টার সিরিজের “পোস্তদানার মাদক সনাক্তকরণ”[২৯] পর্বে দেখানো হয়েছে যে পোস্তদানার পাউরুটি এবং বেগেল ৩০ মিনিট পর গ্রহণকারী সনাক্তকরণে ইতিবাচক ফলাফল দেখায়।
মিথ্যা ইতিবাচক পরীক্ষার একটি কল্পিত জনপ্রিয় উদাহরণ ছিল সেইনফিল্ডের “দ্যা শাওয়ার হেড” পর্বে। যেখানে একটি চরিত্র এ্যালাইনা বেনেস পোস্তদানার মাফিনের কারণে আফিম পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য জে পিটারম্যানের সাথে কালাহারি বুশম্যানদের কাছে যেতে পারত না।
মরফিনের উপস্থিতি থাকায় সিঙ্গাপুরে আফিম গাছ থেকে প্রাপ্ত পোস্তদানা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তাইওয়ানেও পোস্তদানা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে, এর প্রাথমিক কারণ হলো এতে উপযুক্ত বীজগুলো বিক্রি এবং আফিম চাষের জন্য ব্যবহার হতে পারে।[৩০] চীনে পোস্তদানা এবং আফিম বীজের শুটি মিশিয়ে তৈরি মশলা নিষিদ্ধ করা হয়েছে। কারণ এর মধ্যে মাদকের উপস্থিতি পাওয়া গেছে এবং এটি ২০০৫ পর্যন্ত এটি বহাল ছিল।[৩১][৩২] যদিও আরব রান্নায় এটি পাউরুটি তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়, পোস্তদানা বিভিন্ন ধর্মীয় এবং মাদক নিয়ন্ত্রণের কারণে সৌদি আরবেও নিষিদ্ধ।[৩৩] সংযুক্ত আরব আমিরাতের একটি চরমপন্থী মামলায় একজন ভ্রমণকারীর পোশাকে পোস্তদানার উপস্থিতির কারণে তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল।[৩৪][৩৫] মালয়েশিয়ায় উদ্বেক আরও বেড়ে যায় যখন এমপি দাতুক মোহোদ সাদি ইউসুফ ২০০৫ সালে দাবি করেন যে মামাক রেস্টুরেন্টগুলো তাদের রান্নায় ক্রেতাদের আসক্ত করতে পোস্তদানা ব্যবহার করে।[৩৬]
যেহেতু পোস্তদানা মাদক সনাক্তকরণে ভুল ইতিবাচক ফলাফল দেখায়, ভারতের বিমানবন্দরগুলোতে এই ধরনের দ্রব্য বহন করে অন্য দেশে, যেখানে এর ফলে মাদক সনাক্তকরণে ভুল ইতিবাচক ফলাফলের জন্য শাস্তি পেতে হয় সেখানে না যাওয়ার উপদেশ দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণকারীরা বিশেষ করে প্রচুর সমস্যার এবং বিভিন্ন রকম শাস্তির সম্মুখীন হয়।[৩৭][৩৮]
সিঙ্গাপুরে পোস্তদানা কেন্দ্রীয় মাদকাসক্তি ব্যুরো (সিএনবি) পোস্তদানাকে “নিষিদ্ধ বস্তু” হিসেবে চিহ্নিত করেছে।[৩৯]
আফিম বা পপি (ইংরেজি: Opium poppy[২] অথবা breadseed poppy[৩]) (বৈজ্ঞানিক নাম: Papaver somniferum) থেকে আফিম এটি তৈরি হয়। সব পপি ফুল থেকে মাদক দ্রব্য তৈরি হয় না, পপি ফুলের আবার অনেক নিরীহ প্রজাতি রয়েছে যা বাগানে শোভা পায়। নিরীহ দর্শন এই গাছটি একটি মাদক দ্রব্যের গাছ। ফল যখন পরিপক্ব হয় তখন ব্লেড দিয়ে ফলে গায়ে গভীর করে আঁচড় দেওয়া হয়। ফলে ৫ থেকে ৬ ঘণ্টা পর এর ফল থেকে কষ বের হয় এবং চাষীরা তা সংগ্রহ করে এটাই হলো আফিমের কাঁচামাল। এর পর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অন্যান্য উপজাত জৈব রাসায়নিক দ্রব্য বানানো হয়। এটি থেকে হেরোইন ছাড়াও মরফিন পাওয়া যায়, যা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।[১] ফুল সাদা, লাল, গোলাপি, হলুদ। ফুলের পাপড়িগুলো রেশমের মতো কোমল। [৪]
| পপি ফুল |
|---|