1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
২৪ ধরনের মাদক সেবন চলে বাংলাদেশে | Daily Halchal Somoy
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন ৪ নামে আসছে ফেনসিডিল সীমান্তে এখনো চালু ৭২ ফেনসিডিল কারখানা! ২৪ ধরনের মাদক সেবন চলে বাংলাদেশে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন খেলে কী হয় নতুন নামে নেশার সিরাপ: ফেনসিডিলের বিকল্প ঢুকছে ভারত সীমান্ত দিয়ে সায়দাবাদে পুলিশের নাকের ডগায় মক্ষীরানী রিতা, হনিফ ও মিলনের ইয়াবা, হিরোইনের হাটবাজার। পর্ব – ১ ইসলামী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ মামলায় দুই কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

২৪ ধরনের মাদক সেবন চলে বাংলাদেশে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন আর গাঁজার বাইরেও অন্তত ২০ ধরনের মাদক সেবন করে মাদকসেবীরা৷ মাদকগুলো কোন সীমান্ত দিয়ে আসছে, কীভাবে আসছে? এসবই জানার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে৷

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী অবশ্য দেশে ২৪ নয়, ১৫ রকমের মাদক সেবন করা হয়৷তবে র‌্যাব-পুলিশের হিসেবে সংখ্যাটা ৬ থেকে ১০-এর মধ্যে৷ এই মাদকগুলো কোন সীমান্ত দিয়ে আসছে, কীভাবে আসছে? সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং খোঁজ নিয়ে জানার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে৷

দেশে মাদকসেবীরা যেসব মাদক সেবন করেন, সেগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন নাম৷ মাদক চক্রের সদস্যদের মাধ্যমে নতুন মাদকসেবীরা জানতে পারছে নতুন নতুন মাদকের নাম৷ মাদক ব্যবসায়ীদের আইন-শৃঙ্খলা বাহিনীগ্রেপ্তার করলেও মাদকসেবীদের গ্রেপ্তারে তাদের আগ্রহ কম৷ কারাগারেও তাদের নিয়ে নানা ভোগান্তিতে পড়তে হয় কারা কর্তৃপক্ষকে৷ মাদকসেবীদের অস্বাভাবিক আচরণে অতীষ্ঠ হন কারারক্ষীরাও৷

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, দেশে এখন পর্যন্ত ২৪ ধরনের মাদক উদ্ধার হয়েছে৷ আর এসব মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা, চোলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, তাড়ি, প্যাথেডিন, বুপ্রেনরফিন (টি.ডি. জেসিক ইঞ্জেকশন), ভাং, কোডিন ট্যাবলেট, ফার্মেন্টেড ওয়াশ (জাওয়া), বুপ্রেনরফিন (বনোজেসিক ইঞ্জেকশন), মরফিন, আইচ পিল, ভায়াগ্রা, সানাগ্রা, টলুইন, পটাশিয়াম পারম্যাংগানেট ও মিথাইল-ইথাইল কিটোন৷

DG Madok for dwAlaap – MP3-Stereo

তবে সংখ্যায় এত হলেও আসলে বাংলাদেশের মাদকসেবীরা সেবন করে ৬ থেকে ১০ ধরনের মাদক৷সবচেয়ে ভয়াবহতা ইয়াবাকে ঘিরে৷ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত সবখানেই মিলছে ইয়াবা৷ যদিও সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরুর পর অনেকটা গোপনে বিক্রি হচ্ছে মাদক৷ পুলিশের অভিযানের কিছুক্ষণ পরই নতুন করে বিক্রিতে লেগে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা৷ মাদকের বড় ব্যবসায়ীদের কেউ ধরা পড়েনি৷ অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন৷ বিদেশ থেকেই নিয়ন্ত্রণ করছেন মাদক ব্যবসা৷

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের অভিযানে ১৫ ধরনের মাদক উদ্ধার হয়েছে৷ তবে ইয়াবা, হেরোইন, গাঁজা আর ফেনসিডিলই বেশি৷ অন্যগুলো পরিমাণে খুব বেশি পাওয়া যায় না৷ তবে সাম্প্রতিককালে ইয়াবা বেড়ে যাওয়ায় অন্য মাদক পরিমাণে কম পাওয়া যাচ্ছিল৷ এখন অভিযান শুরুর পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে৷ আমরা উৎস বন্ধ করার চেষ্টা করছি৷ ইয়াবাটা শুধু মিয়ানমার থেকেই আসে৷ আর অন্য মাদকগুলো আসে ভারত থেকে৷’’ চোলাই মদ এখানেই তৈরি হয়৷ আর গাঁজার কিছু চাষ গোপনে বাংলাদেশে হয় বলেও স্বীকার করেন জনাব চৌধুরী৷

আন্তর্জাতিক মাদক চোরাচালানের রুট ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ (মিয়ানমার-থাইল্যান্ড-লাওস) এবং ‘গোল্ডেন ক্রিসেন্ট’ (পাকিস্তান-আফগানিস্তান-ইরান)-এর একেবারে কেন্দ্রে বাংলাদেশ৷ প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে এদেশে মাদকের অনুপ্রবেশ ঘটছে৷ তিন দিক দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার৷ দুই প্রতিবেশী দেশের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশের সীমান্ত ঘেষা এলাকা দিয়ে মাদক প্রবেশ করে৷ মাদকের প্রবেশপথ হিসেবে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ৩২টি জেলাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)৷ সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD