1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
নতুন ৪ নামে আসছে ফেনসিডিল | Daily Halchal Somoy
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন ৪ নামে আসছে ফেনসিডিল সীমান্তে এখনো চালু ৭২ ফেনসিডিল কারখানা! ২৪ ধরনের মাদক সেবন চলে বাংলাদেশে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন খেলে কী হয় নতুন নামে নেশার সিরাপ: ফেনসিডিলের বিকল্প ঢুকছে ভারত সীমান্ত দিয়ে সায়দাবাদে পুলিশের নাকের ডগায় মক্ষীরানী রিতা, হনিফ ও মিলনের ইয়াবা, হিরোইনের হাটবাজার। পর্ব – ১ ইসলামী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ মামলায় দুই কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নতুন ৪ নামে আসছে ফেনসিডিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুন ৪টি নামে ফেনসিডিল আসছে বাংলাদেশে। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিচালক (অপারেশনসস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।

ফেনসিডিলের এ নতুন চারটি ভার্সন হলো- আইকন এক্সপি, কোডোকপ, কোডেক্স এবং পারবোকপ। এসব ওষুধের আর ফেন্সিডিলের উপাদান একই। সম্পতি এ ধরণের ওষুধ জব্দ করে ল্যাব টেস্টে পরিক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

তৌফিক উদ্দিন বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট উদযাপনকালে মাদকদ্রব্যের পাচার, অপব্যবহার এবং মাদক সংক্রান্ত অপরাধ যাতে না ঘটে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এ দুই দিবসকে কেন্দ্র করে ঢাকা মেট্রো উপ-অঞ্চল, ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০১৬ সালের নভেম্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন বাহিনীর জব্দকৃত মাদকের তালিকা নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জানা গেছে, এ বছরের নভেম্বরে মোট ৮ হাজার ১৯৫ জন আসামির বিরুদ্ধে ৬ হাজার ৪০৯টি মামলা দায়ের করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি হেরোইন, ৩ হাজার ১৪২ কেজি গাঁজা, আড়াই লাখ লিটার দেশি মদ, ১৮ হাজার ৪২৫ বোতল ও ৩৮ লিটার বিদেশি মদ, ৪ হাজার ৪৬৭ ক্যান বিয়ার, ৫০ হাজার ৫৬৪ বোতল ফেনফিডিল, ৩০ লাখ ২২ হাজার ইয়াবা এবং ৯ হাজার ৮০০ ইনজেকটিং ড্রাগ জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD