1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী | Daily Halchal Somoy
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি মজুরি বোর্ডের চেয়ারম্যান মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন শত শত মানুষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? গাঁজা খেলে কি কি উপকার হয় আফিম কি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় নব্বইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে থাকা প্রজন্মের চেয়ে অনেক বেশি এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। কারণ, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। তোমাদের প্রজন্মের নাম জেন-জি।’

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্দেশ্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, শুধু কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াই এ আয়োজনের লক্ষ্য নয়। এর মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, শিক্ষা, মেধা ও জ্ঞানচর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগের প্রজন্মের তুলনায় মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমে অনেক এগিয়ে। তাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার সময় তাদের অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য সহযোদ্ধা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।

তিনি বলেন, ‘নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর আমাদের মনে হয়েছিল, গোটা পৃথিবী যেন আমাদের। তখন মনে হতো, আমাদের চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আর কারও নেই। কিন্তু আমরা বুঝতে পারিনি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনব্যবস্থার একটি তৈরি হবে।’

গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেগুলোর অনেকগুলোকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে, যাদের অনেকেই আজও ফিরে আসেননি। স্বজনেরা এখনো প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD