1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
স্মার্টফোনের স্ক্রিনে হারিয়ে যাচ্ছে দাম্পত্যের গল্প | Daily Halchal Somoy
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন ৪ নামে আসছে ফেনসিডিল সীমান্তে এখনো চালু ৭২ ফেনসিডিল কারখানা! ২৪ ধরনের মাদক সেবন চলে বাংলাদেশে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন খেলে কী হয় নতুন নামে নেশার সিরাপ: ফেনসিডিলের বিকল্প ঢুকছে ভারত সীমান্ত দিয়ে সায়দাবাদে পুলিশের নাকের ডগায় মক্ষীরানী রিতা, হনিফ ও মিলনের ইয়াবা, হিরোইনের হাটবাজার। পর্ব – ১ ইসলামী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ মামলায় দুই কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

স্মার্টফোনের স্ক্রিনে হারিয়ে যাচ্ছে দাম্পত্যের গল্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৭৩ Time View

যোগাযোগের দুনিয়ায় মানুষ এখন যতটা সংযুক্ত, নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কে ঠিক ততটাই যেন বিচ্ছিন্ন। যে দম্পতিরা একসময় সারাদিন পর একটু কথা বলার জন্য ব্যাকুল থাকতেন আজ তাদের হাতের মুঠোয় থাকা ফোনই কেড়ে নিয়েছে সেই একান্ত মুহূর্তগুলো। সকালের আড্ডা থেকে শোবার ঘর, সবখানেই থাবা বসিয়েছে ভার্চুয়াল জগৎ। প্রযুক্তি মানুষকে দূরে থেকেও কাছে রাখার সুযোগ দিলেও, পাশে থাকা মানুষটিকে দিন দিন বহুদূরে ঠেলে দিচ্ছে।

আপনি ফোনে কতটা সময় ব্যয় করেন তা সমস্যা নয়। কিন্তু আপনি যদি প্রিয়জনের সান্নিধ্য, মুখের দুটি ভালো কথা, একটুখানি হাসি এটা কিংবা সামান্য অভিমানের বদলে ফোনের স্ক্রিনে সময় কাটাতে পছন্দ করতে শুরু করেন, তাহলে তা হয়ে উঠবে আপনাদের সম্পর্কের জন্য রেড সিগন্যাল। জেনে নিন ফোন কীভাবে আপনাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে-

পরস্পর কথা বলার চেয়ে ফোন বেশি গুরুত্বপূর্ণ

আপনার সন্ধ্যা কীভাবে শুরু হয় তা নিয়ে ভাবুন। আপনারা দুজনেই কি শুধু ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে হারিয়ে যাওয়ার জন্য সোফায় বসে থাকেন? কাজের পরে আপনার প্রথম প্রবৃত্তি যদি সঙ্গীকে তার দিন কেমন গেল জিজ্ঞাসা করার পরিবর্তে আপনার ফোন আনলক করা হয়, তাহলে আপনাদের মানসিক সংযোগ ধীরে ধীরে বিবর্ণ হয়ে যেতে পারে। ছোট ছোট কথোপকথনের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। সেগুলো অদৃশ্য হতে শুরু করলে অজান্তেই বাড়তে থাকে মানসিক দূরত্ব।

ক্রমাগত উপেক্ষিত হওয়া

যারা তাদের ফোনের দিকে তাকিয়ে থাকে তার সঙ্গে কথা বলাটা হতাশাজনক। আপনি ভালো কোনো খবর ভাগ করে নিচ্ছেন, গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছেন বা আপনার দিন সম্পর্কে জানাচ্ছেন, অপরদিকে ক্রমাগত স্ক্রিনে মনোযোগ দিয়ে যাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিরক্তির কারণ হতে পারে। তখন নিজেকে উপেক্ষিত মনে করা খুবই স্বাভাবিক।

প্রতিটি শান্ত মুহূর্ত স্ক্রোলিং টাইমে পরিণত হওয়া

আরামদায়ক নীরবতা সম্পর্কের সুন্দর একটি দিক। কথোপকথন দিয়ে প্রতি সেকেন্ড পূরণ করার প্রয়োজন ছাড়াই একসঙ্গে বসে থাকা স্বাচ্ছন্দ্যের অনুভূতি তৈরি করে। কিন্তু যদি প্রতিটি বিরতিতে ফোনের নোটিফিকেশন চেক করার প্রয়োজন হয়, তখন আর নীরবতা সুন্দর থাকে না। আপনারা তখন একই ঘরে বাস করেও একে অপরের সঙ্গ উপভোগ করার পরিবর্তে পৃথক ডিজিটাল জগতে বাস করতে শুরু করেন। পরস্পরের সঙ্গ অনুভবের সেই ছোট্ট সুন্দর মুহূর্তগুলো তখন ধীরে ধীরে হারিয়ে যায়।

স্ক্রিন টাইম নিয়ে ঝগড়া

আপনার সঙ্গী কি কখনও বলেছেন যে আপনি সব সময় ফোন নিয়ে থাকেন বা আপনিও কি একই অভিযোগ করছেন? যদি ফোন ব্যবহারের সময়সীমা নিয়ে নিয়মিত ঝগড়া কিংবা মতবিরোধ হতে শুরু করে, তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। আসল উদ্বেগ স্ক্রিন টাইম নয়। এটি উপেক্ষা কিংবা সেই পুরনো মানুষটিকে না পাওয়ার অনুভূতি। ফোনটি সেই হতাশার দৃশ্যমান প্রতীক হয়ে ওঠে।

প্রিয়জনের চেয়ে অপরিচিতদের সম্পর্কে বেশি জানা

আপনি হয়তো জানেন যে আপনার প্রিয় মানুষটি দুপুরের খাবারে কী খেয়েছিলেন, কিন্তু কোন সেলিব্রিটি কার সঙ্গে ডেটিং করছেন বা আপনার কলেজের বন্ধু আজ কী পোস্ট করেছে সবই আপনার মুখস্ত। কিন্তু আপনি কি জানেন আপনার সঙ্গী ইদানীং কি নিয়ে চিন্তিত? সে কীসের জন্য অপেক্ষা করছে কিংবা তার জীবনের বর্তমান সুখের ঘটনা কোনটি? প্রিয়জনের চেয়ে অপরিচতজনেরা যখন আপনার জীবনে বেশি জায়গা দখল করে নেবে, তখন সেই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া আর ঠেকায় কে!

Please Share This Post in Your Social Media

2 thoughts on "স্মার্টফোনের স্ক্রিনে হারিয়ে যাচ্ছে দাম্পত্যের গল্প"

  1. Novabio says:

    Thanks for sharing, the part about peptide documentation was laid out step by step, much appreciated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD