1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি | Daily Halchal Somoy
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি মজুরি বোর্ডের চেয়ারম্যান মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন শত শত মানুষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? গাঁজা খেলে কি কি উপকার হয় আফিম কি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি

রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে নতুন করে আরও ৬ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন বলছে সংস্থাটি। রোজা এলে চাহিদা বাড়ে ভোজ্যতেল, ছোলা, চিনি, ডাল ও খেজুরের। বাজারে চড়া দামের কারণে টিসিবির ওপর ভরসা করেন স্বল্প আয়ের অনেকে। প্রতিবছর রমজান শুরুর আগে এসব পণ্য বিক্রি শুরু করে সংস্থাটি।

এবারো ভোগ্যপণ্য বিক্রির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে ছোলা। ভোজ্যতেল, চিনি, ডাল ও খেজুর, আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকেও সংগ্রহ করা হয়েছে।

টিসিবি মুখপাত্র শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিদিন ঢাকায় ৬৫টি ট্রাকে পণ্য বিক্রি হবে। চট্টগ্রামে কাজ করবে ৩০টি ট্রাক। এছাড়া অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ১৫টি করে ট্রাক থাকবে। কার্যক্রম চলবে ২০ দিন। পণ্য কিনতে পারবে সবাই। তবে দাম এখনো নির্ধারণ করেনি টিসিবি।

কম দামে পণ্য বিক্রির উদ্যোগ ইতিবাচক উল্লেখ করে, প্রকৃত দরিদ্ররা যেন সুফল পায় সেদিকে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদের।

খোলা ট্রাকের পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীরা সারাবছর নির্ধারিত ডিলার থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD