1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
বাঁশিতে ফুঁ দেওয়ার ৪ মিনিটেই মাটিতে লুটিয়ে পড়লো ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি | Daily Halchal Somoy
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির বাঁশিতে ফুঁ দেওয়ার ৪ মিনিটেই মাটিতে লুটিয়ে পড়লো ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি রয়টার্সকে শামা ওবায়েদ ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’ রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি মজুরি বোর্ডের চেয়ারম্যান মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন শত শত মানুষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬?

বাঁশিতে ফুঁ দেওয়ার ৪ মিনিটেই মাটিতে লুটিয়ে পড়লো ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষার্থী

মাদারীপুরের শিবচর উপজেলায় চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটি (শারীরিক চর্চা) চলাকালে একে একে অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। পরে তাদের কয়েকজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়া শিক্ষর্থীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে শারীরিক চর্চার আয়োজন করে শিক্ষকরা। শারিরিক শিক্ষার শিক্ষক বাঁশি ফু (আওয়াজ) দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ায়। শুরু হয় শরীরিক শিক্ষা। এর ৩-৪ মিনিটের মাথায় হঠাৎ একে এতে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিদ্যালয়ের উপস্থিত অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার কারণ জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। ভয় আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে চিকিৎসক জানিয়েছেন। সবাই শঙ্কামুক্ত।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকেও সতর্ক ও আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD