1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ | Daily Halchal Somoy
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, কারখানার বহুতল ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠছে এবং ভবনের ছাদে আটকা পড়া কর্মীরা বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন। অগ্নিকাণ্ডের পর ফুজিয়ান প্রদেশের ‘জুতার রাজধানী’ হিসেবে পরিচিত এই শহরে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের মোট ক্রীড়া জুতার প্রায় ২০ শতাংশ এই শহরেই উৎপাদিত হয়।চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের ধারণা, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনার পর কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কর্তৃপক্ষ এবং পরবর্তী তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।এদিকে, এই ভয়াবহ প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং এর জন্য দায়ীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি, সিনহুয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD