1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা | Daily Halchal Somoy
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর Daily halchalsomoy.com দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিতে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮২ Time View

সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় জলসীমায় ঢুকে পড়া ‘এমটি ডলফিন-১৯’। ছবি: সংগৃহীত

অনুমতি না নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামার পতাকাবাহী একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মালিকানাধীন ‘এমটি ডলফিন-১৯’ নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। জাহাজটি জ্বালানি তেল নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কোস্টগার্ড আটক করে।বন্দরসচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজটি মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল; কিন্তু সেটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় চলে আসে। বন্দরের জলসীমায় এলে সেটি সংশ্লিষ্ট বন্দরকে অবহিত করতে হয়; কিন্তু এমটি ডলফিন সেটি না করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটিতে ১১ হাজার ৬০০ টন মোলাসেস আমদানি করে মোংলার পি অ্যান্ড পি ট্রেডিং। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ দশমিক ৫০ মিটার ও প্রস্থ ২৩ মিটার।

সোমবারের ঘটনায় জাহাজটি বন্দর কর্তৃপক্ষের কাছে জরিমানা পরিশোধ করেছে। এর পরই বন্দরের ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাতে মোংলার উদ্দেশে রওনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD