1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি | Daily Halchal Somoy
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের দামে বড় পতন নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত সেক্রেটারি ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ ইউএনএফপিএ—ইউনিসেফ বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির বাঁশিতে ফুঁ দেওয়ার ৪ মিনিটেই মাটিতে লুটিয়ে পড়লো ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি রয়টার্সকে শামা ওবায়েদ ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আগামী ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বিভিন্ন সরকারি ছুটির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির সময়সীমায় ভিন্নতা রয়েছে।

প্রাথমিক বিদ্যালয় (টানা ১২ দিন)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে আগামী ২০ ডিসেম্বর (রোববার) এবং চলবে ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। ছুটির শুরুতে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং এর মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি অন্তর্ভুক্ত থাকায় প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় (টানা ১২ দিন)

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারিত রয়েছে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও টানা ১২ দিন পাঠদান বন্ধ থাকবে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর (টানা ১৮ দিন)

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ছুটি তুলনামূলক বেশি। মূল ছুটি ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হলেও এর ঠিক আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। এ ছাড়া ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন (১ ও ২ জানুয়ারি) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়বে। সব মিলিয়ে কলেজে টানা ১৮ দিনের ছুটি মিলবে।

মাদ্রাসা স্তর (টানা ১৫ দিন)

সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতে মোট ১৫ দিন ছুটি থাকবে।

সংরক্ষিত ছুটি ও বর্ষপঞ্জির সমাপ্তি

ডিসেম্বরের এই অবকাশের মধ্য দিয়েই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে থাকা সংরক্ষিত ছুটি থেকে আরও দুই দিন যুক্ত হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD