1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
অপারেশন ডেভিল হান্ট: নাটোরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার | Daily Halchal Somoy
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট: নাটোরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১৫ Time View

অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত যুব মহিলা লীগ নেত্রীর নাম মোছা. শাহিদা বেগম। তিনি পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রার প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়েছিল। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD