ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র কমিশনার হিসেবে দায়িত্ব (ভারপ্রাপ্ত) পেয়েছেন অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) মো. সরওয়ার। এই পদে নতুন কেউ যোগদান না করায় ভারপ্রাপ্ত হিসাবে সরওয়ারকে কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) হিসাবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পুলিশ মহাপরিদর্শক বরাবর পদত্যাগপত্র জমা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছিলেন, আমার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। এরপরও ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আমি আপাতত দায়িত্বে আছি। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবো। তবে এর দুইদিনের মাথায়ই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হিসাবে ঘোষণা করা হলো। অমর একুশে বই মেলার নিরাপত্তা নিয়ে আয়োজিত ডিএমপির সংবাদ সম্মেলনেও দেখা যায়নি সাজ্জাদ আলীকে।
One thought on "ডিএমপি কমিশনার হলেন সরওয়ার"