1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
শিল্পী সমিতি কী কাজে লাগে, তা আজও বুঝলাম না: চিত্রনায়িকা বর্ষা | Daily Halchal Somoy
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিল্পী সমিতি কী কাজে লাগে, তা আজও বুঝলাম না: চিত্রনায়িকা বর্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৭২ Time View

গত কয়েক বছর ধরে নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সাধারণ সম্পাদকের পদটি নিয়ে আদালত পর্যন্ত দৌঁড়াতে হয়েছে শিল্পীদের। এবার গত ১৯ এপ্রিল বিএফডিসিতে ভোটগ্রহণ হওয়ার পরদিন ভোটে মিশা-ডিপজল প্যানেল জয়লাভ করে। তাদের শুভেচ্ছাও জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ। কিন্তু কিছুদিন পর

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মহলে এখন চর্চা। এ নিয়ে যখন সবাই আলোচনা-সমালোচনা করছেন, সেই সময় বিষয়টি নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে এ নায়িকা লেখেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে, তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষ এর এত ধৈর্য!’

আয়মান সাদিকের সঙ্গে কী সম্পর্ক, জানালেন অভিনেত্রী সাদিয়া আয়মান চিত্রনায়িকা বর্ষার এ পোস্ট অবশ্য নজর এড়ায়নি নেটিজেনদের। মন্তব্যের ঘরে এ নায়িকার সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মতামতও জানিয়েছেন তারা। অনেকেই লিখেছেন, আপনি ঠিক বলেছেন। আবার কেউ লিখেছেন, উচিত কথা বলেছেন আপনি। তবে এর মধ্যে কেউ কেউ আবার ধন্যবাদও জানিয়েছেন বর্ষাকে।

প্রসঙ্গত, বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। আরও দেখা যাবে বলিউড অভিনেতা দুলহান সিং, অরুণ অরোয়া ও প্রদীপ রাওয়াতকে। এছাড়াও রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD