1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা | Daily Halchal Somoy
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫১০ Time View

পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর যাত্রাবাড়ীতে রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুতুবখালী রসুলপুর সেলফির মোড়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, রাসেলকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রুবেল শিকদার জানান, আমার ভাই দুদিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে এবং তাদের কয়েকজনকে মারধর করে। পরে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সিফাত নামে আরও একজনকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিফাত যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।তিনি জানান, আমরা দক্ষিণ কুতুবালীতে ভাড়া বাসায় থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। আমার বাবার নাম মৃত আসলাম সিকদার। আমার ভাইয়ের তিন বছরের একটি মেয়ে রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD