1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করলেন ছাত্রদলের ৬ কর্মী | Daily Halchal Somoy
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করলেন ছাত্রদলের ৬ কর্মী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০১ Time View

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের ছয় কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) এক লিখিত ঘোষণার মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগকারীদের তালিকা:

১. কাওসার হাসান মিয়াদ

২. আহসান উল্লাহ হৃদয়

৩. রিসাদুল আলম প্রিন্স

৪. তানজিনা ইমি

৫. সাদিয়া জাহান মিম

৬. মেহেদী হাসান চঞ্চল

লিখিত ঘোষণায় তারা জানান, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতাদের নির্দেশে তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জাতীয়তাবাদের চেতনা থেকে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন এবং ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পরাজয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেন।তারা আরও অভিযোগ করেন, ২৬ জানুয়ারি ঘোষিত ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটিতে তাদের কোনো পূর্বানুমতি না নিয়েই পদায়ন করা হয়েছে। সংগঠক, সহ-মুখপাত্র, যুগ্ম সদস্য সচিবসহ বিভিন্ন পদে তাদের অন্তর্ভুক্ত করা হলেও এ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

ঘোষণাপত্রে তারা উল্লেখ করেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের না জানিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সজ্ঞানে এ কমিটি থেকে পদত্যাগ করছি এবং এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”ছাত্রদল কর্মী কাওসার হাসান মিয়াদ বলেন, “আমি আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমাদের অনুমতি ছাড়া কমিটিতে নাম সংযুক্ত করা হয়েছে, যা রাজনৈতিকভাবে আমাদের বিতর্কিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করছি।”এ বিষয়ে ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব আলী হোসেন বলেন, “আমাদের কেন্দ্রীয় কমিটির নেতারা যাচাই-বাছাই করেই কমিটি গঠন করেছেন। পদত্যাগকারীরা আমাদের প্রতিটি মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং তাদের আগ্রহের ভিত্তিতেই কমিটিতে রাখা হয়েছিল। হয়তো তারা আশানুরূপ পদ পাননি বা অন্য কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এ কারণে তারা পদত্যাগ করেছেন।”তিনি আরও বলেন, “যদি কমিটিতে অন্য দলের কেউ থেকে থাকে এবং তারা পদত্যাগ করতে চান, সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে আমাদের কোনো সমস্যা নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD