1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারবো না: কর্নেল অলি | Daily Halchal Somoy
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস আজ থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য ন্স্নান মহোৎসব শুরু হারানো বিজ্ঞপ্তি সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।

আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারবো না: কর্নেল অলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪৭ Time View

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপি সরকারের সময় বলেছি সুশাসন প্রতিষ্ঠা করেন। দুর্নীতিবাজদের জেলে দেন। সুশাসন পাইনি, আমি বের হয়ে এসেছি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘১৯৯১-এর পরে আমি যখন যোগাযোগমন্ত্রী হিসেবে ছিলাম, দলমত নির্বিশেষে সব এমপিদের জন্যই কাজ করেছি। অথচ আমাকে দল থেকে বলা হয়েছিল, আমি যেন কেবল বিএনপির জন্য কাজ করি। আমি তখন বলেছিলাম, আমি পদত্যাগ করে চলে যাব। কারণ আমি শপথ নিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী হিসেবে। আমার শপথ বিএনপির মন্ত্রী হিসেবে নয়।’তিনি বলেন, ‘সুতরাং আমি এখানে কোনো পার্থক্য করব না। প্রয়োজনে পদ ছাড়তে রাজি আছি, তবু বেইমানি, মোনাফেকি করতে পারব না।’

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ যখনই বিপদের সম্মুখীন হয়েছে, আমি সম্মুখভাগে ছিলাম। ১৯৭১ সালে যখন পুরো জাতি দিশেহারা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আমরা বিদ্রোহ করেছিলাম। আমি নিজেই তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমরা পাশাপাশি বসা ছিলাম। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন তিনি। তখন আমার বয়স কতই-বা ছিল? সামান্য একজন তরুণ ক্যাপ্টেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এখন আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারবোনা। আমি কিছু বলি না। কারণ, যে যে স্তরের লোক তার চিন্তাধারাই তো ওই স্তরের।’ এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে ১৯টি ক্রু হলো, প্রতিটি ক্রুতে তিনি সম্মুখযোদ্ধা ছিলেন বলেও জানান সাক্ষাৎকারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD