1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
গোপালগঞ্জের সংহিসতার সাথে পুরনো দৃশ্যকে অসত্যভাবে সম্পৃক্ত করে প্রচার | Daily Halchal Somoy
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

গোপালগঞ্জের সংহিসতার সাথে পুরনো দৃশ্যকে অসত্যভাবে সম্পৃক্ত করে প্রচার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২১ Time View
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী-সমর্থকদের সাথে জুলাই ২০২৫ এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তবে ওই সহিংসা নিয়ে সামাজিক মাধ্যমের পোস্টে ছড়ানো ছবি ও ভিডিওগুলো পুরনো। ছবিগুলো সর্বশেষ সংঘাতের অন্তত কয়েক বছর আগের। আর অনলাইনে ছড়ানো জুন মাসের ভিডিওটি গরু চুরির চেষ্টায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনার।

১৬ জুলাই ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টে বলা হয়, “গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, পুলিশের পোশাক পরে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে । নারী ও শিশু সহ গুলিবিদ্ধ ১৩ জন। পুলিশের পোশাকের আড়ালে ( জঙ্গি দেশদ্রোহী রাজাকার)! এনসিপির নির্দেশে গুলি চালিয়েছে।”

পোস্টে যুক্ত একটি ছবিতে একটি সড়কে অস্ত্রধারী পুলিশ সদস্যদের দেখা যায়।

শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে তার আওয়ামী লীগ দলের কর্মী -সমর্থকরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশ বানচাল করার চেষ্টা করলে সংঘাত ছড়িয়ে পড়ে। এসময় ছবিটি অনলাইনে শেয়ার করা হয়। গত বছর শেখ হাসিনার সরকারকে উৎখাত আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে নিয়ে এনসিপি গঠিত হয় (আর্কাইভ লিংক)।

সহিংসতার সময় নিরাপত্তা বাহিনী এলোপাতাড়ি গুলি চালিয়েছে, এতে পাঁচজন লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

১৭ জুলাই ভিন্ন একটি ফেসবুক পোস্টে  একটি ফটো কোলাজে কিছু লোককে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে অস্ত্রধারী লোকজনকে গোপালগঞ্জ আওয়ামী লীগের সদস্য হিসেবে ইঙ্গিত করা হয়।

Image

লাল ক্রস চিহ্ন জুড়ে দিয়ে ২৪ জুলাই ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

একই দিন “গোপালগঞ্জ” শিরোনামে ইউটিউবে ছড়ানো অন্য একটি ভিডিওতে পুলিশ সদস্যদেরকে একজন ব্যক্তিকে গাড়িতে তুলতে দেখা যায়।

“গুলিতে” নিহত এক বিক্ষোভকারীকে পুলিশ সরিয়ে নিচ্ছে দাবি করে ক্লিপটি শেয়ার করেছিলেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ। যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়েছে

Please Share This Post in Your Social Media

14 thoughts on "গোপালগঞ্জের সংহিসতার সাথে পুরনো দৃশ্যকে অসত্যভাবে সম্পৃক্ত করে প্রচার"

  1. weed edibles quick delivery options

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD