1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল: সাংবাদিক সমাজে শোকের ছায়া | Daily Halchal Somoy
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল: সাংবাদিক সমাজে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৯৪ Time View

দৈনিক হালচাল সময় এর প্রধান উপদেষ্টা ও দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। অগণিত পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে গভীর শোকের ছায়া রেখে তিনি আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সংবাদসৈনিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন নির্ভীক ও অবিচল। তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো সাংবাদিকতার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক দক্ষ, সৎ ও প্রতিশ্রুতিশীল কলমযোদ্ধাকে হারাল।

সাইদুর রহমান রিমনের মৃত্যুতে বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ (বনেক) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বনেক সভাপতি খায়রুল আলম রফিক ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বলেন, “সাইদুর রহমান রিমনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার আলোকবর্তিকা। তাঁর সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সব সাংবাদিকের জন্য অনুকরণীয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD