1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
কলাবাগান ও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি | Daily Halchal Somoy
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

কলাবাগান ও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০৮ Time View
ডিএমপি লোগো। ফাইল ছবি

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে কলাবাগান থানার ওসিকে সাময়িকভাবে বরখাস্তের কারণে তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিক।

অন্যদিকে শিল্পাঞ্চল থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিবির সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেন।

সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমানকে ডিবিতে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD