1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস | Daily Halchal Somoy
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস আজ থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য ন্স্নান মহোৎসব শুরু হারানো বিজ্ঞপ্তি সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।

আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

এ’বছরের আন্তর্জাতিক শান্তি দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগ: সবার জন্য, সর্বত্র, প্রতিদিন।” সাধারণত বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার প্রসঙ্গ উঠলেই যুদ্ধ থামানো ও সশস্ত্র সংঘাত বন্ধের বিষয়টিই সর্বাগ্রে চলে আসে। কিন্তু এই আলোচনার অন্তরালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত থেকে যায়, প্রকৃতির সাথে সদভাব বজায় রাখা ও পরিবেশগত শান্তি প্রতিষ্ঠা।

বর্তমানে নদী দূষণের ফলে তীব্র সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে, নির্বিচারে বন উজাড়ের কারণে মানুষ ও বন্যপ্রাণী উভয়েই মারাত্মক অস্তিত্ব সংকটে পড়ছে এবং বিষাক্ত বাতাস নিত্যদিন বৃদ্ধি করছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত এই সংকটগুলো বর্তমান বিশ্বের সার্বজনীন ও টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে অন্যতম প্রধান অন্তরায় হিসেবে দেখা দিয়েছে।

পরিবেশ ও প্রকৃতি ভালো থাকলেই সার্বিক শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে ওঠে। প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য ভালো থাকলে মানুষের জীবনযাত্রা উন্নত ও সুরক্ষিত হয়। আর মানুষ যখন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, তখনই সমাজে তথা বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়।

আসুন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ ও প্রকৃতির প্রতি আরও বেশি দায়িত্বশীল আচরণ করি। প্রকৃতিকে রক্ষা ও পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ করাই হতে পারে শান্তি প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিকের সবচেয়ে কার্যকর ও সেরা বিনিয়োগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD