1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না, হাবড়া হাসপাতাল থেকে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না, হাবড়া হাসপাতাল থেকে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৯ Time View

রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার কোনওভাবে বরদাস্ত করা হবে না। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতালের ‘মা’ ক্যান্টিনের খাবারের গুণগত মান বজায় রাখার জন্য তিনি পুরসভাকে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার দুপুরে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আচমকা ঢুকে পড়েন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের ভিতরে জবরদখল নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সম্প্রতি হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এদিন জ্যোতিপ্রিয় বলেন, ‘রোগীরা অনেক যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসেন। তাঁরা হাসপাতালকে ভরসার জায়গা মনে করেন। কোনওভাবেই রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।’ হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসকে পাশে বসিয়ে বিধায়কের নির্দেশ, ‘রোগীর আত্মীয়দের মারধর করার ঘটনাটির তদন্ত করতে হবে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’হাসপাতালের ‘মা’ ক্যান্টিনের খাবারের গুণগত মান নিয়ে বিভিন্ন সময়ে রোগীর পরিবারের লোকেরা অভিযোগ তোলেন। হাবড়ার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহাকে জ্যোতিপ্রিয় এদিন নির্দেশ দেন, ‘প্রতিদিন সকালে খাবারের গুণগতমান পরীক্ষা করতে হবে। মান ঠিক না থাকলে সেই খাবার রোগী পরিবারকে দেওয়া যাবে না।’ হাবড়া পুরসভার দুই কাউন্সিলরকে ‘মা’ ক্যান্টিন দেখভালের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।এদিন হাসপাতালে প্রবেশের সময় জ্যোতিপ্রিয় দেখেন, হাসপাতালের জমির উপর দিয়ে রাস্তা হয়েছে। বেশ কিছু বাড়িঘর হয়েছে। সঙ্গে সঙ্গে পুরপ্রধানকে তিনি নির্দেশ দেন, ‘হাসপাতাল রোগীদের জন্য। সেখানে কোনও রকম জবরদখল বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’বারাসত জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত হয়েছে। এবার হাবড়া হাসপাতালকে জেলা হাসপাতালে পরিণত করার পরিকল্পনা শুরু হয়েছে। সে ব্যাপারে জ্যোতিপ্রিয় বলেন, ‘বারাসত হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গিয়েছে। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালটি জেলা হাসপাতাল করা হবে। তার জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সঙ্গে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের একটা অংশ জুড়ে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD