1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
মুক্তিযুদ্ধের সময়ের মেশিন গান ও গুলি উদ্ধার | Daily Halchal Somoy
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সময়ের মেশিন গান ও গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৬১৬ Time View

রংপুর মহানগরীর হাজিরহাট এলাকার একটি পুকুরের পাড় থেকে ৩টি মেশিন গান (এলএমজি), ৩টি ফাঁকা ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (১৬ মে) বিকালে স্থানীয়রা হাজিরহাটের অভিরাম বাবুপাড়া এলাকার পুকুরের পাড়ের একটি গর্তে এগুলো দেখতে পান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে মহানগরীর অভিরাম বাবুপাড়া এলাকার বাদল বাবুর পুকুরে পাড়ে একটি গর্তের ভেতরে গুলি, মেশিনগান ও ফাঁকা ম্যাগাজিনগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে এগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। মুক্তিযুদ্ধের সময় যেকোনো একপক্ষ অস্ত্রগুলো এখানে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD