1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
বিএনপি রাজপ্রাসাদের রাজনীতি করে না: মঈন খান | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

বিএনপি রাজপ্রাসাদের রাজনীতি করে না: মঈন খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬০৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা এদেশের জনগণের রাজনীতি করি। বিএনপি কখনও রাজপ্রাসাদের রাজনীতি করে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তরের পল্লবীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আগে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে হাহাকার। মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে তারা। এই পরিস্থিতির আলোকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তুলে রাজপথে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মো. ইউসুফ, শাহ আলম, এবিএমএ রাজ্জাক, আফতাব উদ্দিন জসিম, মাহাবুবুল আলম মন্টু, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, শেরে বাংলা নগর থানার যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD