1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
আলোচিত বক্তব্য দেওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার | Daily Halchal Somoy
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আলোচিত বক্তব্য দেওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৮৭ Time View

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ারকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তাকে বহিষ্কার করা হয়।

এর আগে শুক্রবার যশোর জেলা আওয়ামী লীগ ফাতেমা আনোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। ‘প্রধানমন্ত্রীর জামাতাও বিএনপি করেন’-ফাতেমা আনোয়ারের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

শনিবার বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যশোর জেলার অন্তর্গত, সদর উপজেলা শাখার আহ্বায়ক ফাতেমা আনোয়ারকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।’এ ব্যাপারে যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী বলেন, কেন্দ্রীয় কমিটি ফাতেমা আনোয়ারকে বহিষ্কার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD