1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের | Daily Halchal Somoy
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৩৮ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বিবৃতিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ লাখ ৫০ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদিপশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ–বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।দুর্যোগকবলিত মানুষ ব্যথা–বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নতুন উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল দুর্গত মানুষকে সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD