1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ২ জনের মৃত্যু | Daily Halchal Somoy
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৫০২ Time View

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১৯ জুন) দিবাগত রাত ও বৃহস্পতিবার (২০ জুন) ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন লাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ বলেন, আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে যায়।

সেখানে ভবঘুরে প্রকৃতির এক লোক ঘুমিয়ে ছিল। সে চাপা পড়ে মারা যায়। তার বয়স আনুমানিক (৩২) বছর হবে। সেখান থেকে তার লাশ উদ্ধার করে সকাল ৬ টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত্যু নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালক মহসিনকে আটক করা হয়েছে।

অপর দিকে, যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, বুধবার রাত সোয়া একটার দিকে যাত্রাবাড়ী থানার জনপথ মোড়, ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

সংবাদ পেয়ে সেখান থেকে তার লোশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়।

তিনি বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪৫) বছর হবে। দেখে পাগল ভবঘুরে প্রকৃতির মনে হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD