1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
কুমিল্লার একটি চৌকস টিম দুই হাজার পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারীকে গ্রেফতার করে। | Daily Halchal Somoy
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

কুমিল্লার একটি চৌকস টিম দুই হাজার পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারীকে গ্রেফতার করে।

মাহবুব আলম
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৪৩ Time View

গত ১০-৭-২০২৪ ইং তারিখ ৮:২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানর গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৩৯), পিতা- ফরিদ মিয়া, মাতা- হেলেনা বেগম, গ্রাম-সূর্যনগর, ইউপি-গলিয়ারা, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লার সদর দক্ষিণ থানার মামলা দায়ের করেন মামলা নং-১৭, তারিখ-১১/০৭/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা ৩৬(১) এর টেবিল ১০(খ) রুজু করা হয়।

অপর একটি অভিযানে গত ১০-৭-২০২৪ইং তারিখ রাত ২১:২৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অপর একটি টিম কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ডুবাইচর এলাকার নুর মহল কমিউনিটি সেন্টার এর সামনে হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ওয়াশকরণী (৬০), পিতা-মৃত লেহাজ উদ্দিন, মাতা-রওশন আরা বেগম, গ্রাম-নন্দের খামার, পোঃ ভাগুর্তা, ভাগুর্তা ইউপি, ৩ নং ওয়ার্ড, থানা- সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা বুড়িচং থানার মামলা দায়ের করা হয়েছে নং- ১১ , তারিখ-১১/০৭/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD