1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
হানিফের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

হানিফের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮২ Time View

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন একজন আইনজীবী। বুধবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান এ আবেদন করেন।

আবেদনে রিগ্যান বলেন, গত ২৬ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র’ শিরোনাম খবর প্রকাশিত হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরও বলেন, প্রকাশিত রিপোর্ট রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD