1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সর্ভিস | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সর্ভিস

উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৫৪৫ Time View

সুন্দরবনে অগ্নিনির্বাপণ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ঢাকার বঙ্গবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (৬ মে) বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকা পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপরও আগামী দুইদিন ধরে জায়গাটিতে নজরদারি রাখা হবে। আগামী দুইদিন বনবিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে। দুপুরের পর ঘটনাস্থল ত্যাগের কথা রয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের।

শনিবার দুপুরে লাগা আগুন নেভানোর কাজ শুরু হয় রোববার সকালে। ততক্ষণে আগুনের বিস্তার ঘটে বনের ৫ একর জায়গা জুড়ে। আর এ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ঘোষণা দিয়ে কার্যক্রম সীমিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD