1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
সিরিজ সেরা পুরস্কারের টাকা আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সিরিজ সেরা পুরস্কারের টাকা আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১৫ Time View

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ১৫৫ রানের পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন মেহেদী হাসান মিরাজ।এই পুরস্কারের অর্থ জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনে নিহত একজন রিকশাচালকের পরিবারকে দান করার ঘোষণা দিয়েছেন টাইগার অলরাউন্ডার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। এই আন্দোলনে অনেক শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ, পথচারী, রিকশাওয়ালাসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে এক রিকশাওয়ালার মৃত্যুতে ব্যথিত হয়েছেন মিরাজ। আন্দোলনে শহীদ হওয়া ওই রিকশাওয়ালা পরিবারের হাতে সিরিজসেরার প্রাইজমানি বাবদ পাওয়া অর্থ তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশি।

পুরস্কার নেয়ার সময় মিরাজ বলেন, দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা গেছেন। এই ম্যাচ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই।

এর আগে সিরিজ সেরা হওয়ার বিষয়ে মিরাজ বলেন, অলরাউন্ডার হিসেবে আমার কাজটা কঠিন ছিল। তবে আমি মুশফিক ও লিটনের সঙ্গে স্ট্রাইক রোটেড করে খেলতে চেয়েছিলাম। পাঁচ উইকেট পাওয়ায় সত্যিই খুশি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না, যে কারণে দেশে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার সময় পেয়েছি। যে কারণে টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দু’টি ফিফটিতে ১৫৫ রান করেছেন মিরাজ। তার দুটি ইনিংস ছিল ৭৮ এবং ৭৭ রানের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন। পরে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। দুই টেস্ট মিলিয়ে বল হাতে মিরাজ শিকার করেছেন ১০ উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD