1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়ে দ্বিগুণ | Daily Halchal Somoy
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়ে দ্বিগুণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৬২ Time View

সরকারি দপ্তরের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী ভাতা দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানী সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন ৩ হাজার ৬০০ টাকা। ২০১৯ সালের মে মাসে এই সম্মানী ছিল ২ হাজার ৫০০ টাকা। তার আগে ১ হাজার ২০০ টাকা।

চতুর্থ ও পঞ্চম গ্রেড (উপসচিব ও তদনিম্ন) কর্মকর্তাদের জন্য প্রতি ঘণ্টার সম্মানী ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন ভাতা পাবেন ১ হাজার ২০০ টাকা, যা আগে ছিল ৬০০ টাকা। গ্রেড-১০ ও নিম্নপর্যায়ের কর্মচারীদের প্রতিদিনের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, এই সুবিধা শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রযোজ্য হবে। মাঠপর্যায়ের কর্মচারীদের সদর দপ্তর আয়োজিত প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ ও দিনব্যাপী না হলে দুপুরের খাবারের খরচ এর আওতায় থাকবে না। নতুন হার আজ থেকে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

4 thoughts on "সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়ে দ্বিগুণ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD