1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
শ্রমিক অসন্তোষ, গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা | Daily Halchal Somoy
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শ্রমিক অসন্তোষ, গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা। এতে আশপাশের অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) সকাল নয়টার দিকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, আমাদের কারখানায় তিন শতাধিক শ্রমিক আছে। আমরা প্রতি মাসে ঠিকমতো বেতন পাচ্ছি না। গত মাসের বেতন এখনো পাইনি। আবার কারখানার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে।গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুক হোসেন সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে আলেমা নিটওয়ার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক পেয়ারাবাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘সকাল দশটার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে কারখানার শ্রমিকরা বাইপাস রোডে ঢুকে পড়েছিল। এ সময় বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে তারা ইটপাটকেল ছোড়ে।’

‘এ কারণে রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ,’ বলেন তিনি।

এ বিষয়ে জানতে আলেমা নিটওয়ার কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD