1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
শুরুর চাপের পরও শক্ত পুঁজি পাকিস্তানের | Daily Halchal Somoy
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শুরুর চাপের পরও শক্ত পুঁজি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫১০ Time View

ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। এরপর পর বাবর আজম ও শাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে শাহিন আফ্রিদির আগ্রাসী ব্যাটিংয়ে শক্ত পুঁজি পেয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৬০ রানের টার্গেট দিয়েছে বাবর আজমের  দল।

বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বোলারদের তোপের মুখে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারায় তারা।মোহাম্মদ রিজওয়ান ৮ বলে ৯, উসমান খান বলে ৩ ও ফকর জামান ৭ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শাদাব খানকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন অধিনায়ক বাবর। ৭২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পরে পাকিস্তান। শাদাব ২৫ বলে ৪০ ও রানের খাতা খোলার আগেই আউট হন আজম খান। এরপর দলীয় ১২৫ রানে ৪৩ বলে ৪৪ রান করে ফিরে যান বাবর। শেষ দিকে ইফতিখার আহমেদের ১৪ বলে ১৮ ও শাহিন আফ্রিদির ১৬ বলে ২৩ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পক্ষে সৌরভ নেত্রাভালকার নেন ৩টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD