1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে নারীর মৃত্যু | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৪ Time View

রাজধানীর শাহবাগ মোড়ে চার বছর বয়সী মেয়ে তাসফিয়াকে বাঁচাতে গিয়ে ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে মা তানিয়া বেগমের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত তানিয়াকে পথচারী আরিফুল ইসলামসহ কয়েকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।তানিয়ার স্বামী হাসিবুর রহমান বলেন, আমি পিজি হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কাজ করি। তানিয়া আমার ছোট মেয়ে তাসফিয়াকে নিয়ে আজিমপুরের ভাড়া বাসা থেকে দুপুরে পিজি হাসপাতালের মোড়ে আসছিলেন। তানিয়া দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিল। শাহবাগ মোড়ে এসে আমাকে ফোন দেয়। আমি মোড়ে তাদেরকে দাঁড়াতে বলি। ওই সময়  দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাদের দিকে আসতে থাকে। সে সময় তানিয়া মেয়ে তাসফিয়াকে সরাতেই রিকশাটি তার উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ওই রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিয়া।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।মৃতা তানিয়া বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাহালপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। তার বাবার নাম ইস্কানদার সরকার।বর্তমানে আজিমপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে, দুই মেয়ের জননী ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD