1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত | Daily Halchal Somoy
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৫৯ Time View

রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় পথচারি গুলিবিদ্ধ হয় বলে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন। 

শনিবার (৮ জুন) রাত ১২ টার দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনী দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত পুলিশ সদস্যের নাম মো: মনিরুল। যিনি গুলি করেছেন, তার নাম কাওসার।

প্রত্যক্ষদর্শী একাত্তর টিভির সাংবাদিক রেদওয়ান আহমেদ শাওন বলেন, আমি অফিস থেকে আসলাম মাত্র। ঘটনার কাছে সাধারণ মানুষ/সাংবাদিকদের যেতে দেয়নি। পুলিশ আমাদের গাড়িতেও গুলি চালিয়েছে। পুলিশের গুলিতেই আরেকজন পুলিশ মারা গেছে।

প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকর্মী হাসান আহমেদ বলেন, আমরা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলাম। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখি। এতে আমাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। তবে কি নিয়ে এমন ঘটনা, তা তাৎক্ষণিক বুঝতে পারিনি, ঘটনা জানারও পরিস্থিতি ছিল না।

রাত গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়েছে বলে শুনেছেন। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় সামনের দিকে যেতে পারছেন না।’

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্থ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD