1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৫২৯ Time View

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার‌ আসামি ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বকচর এলাকার আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে।বৃহস্পতিবার (৯ মে) গভীররাতে তাকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ এর যশোর ক্যাম্প।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ইব্রাহিম ৪ বছর আগে একই এলাকার খোকন মিয়ার মেয়ে খাদিজাকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে ইব্রাহিম যৌতুক হিসেবে ফার্নিচার দাবি করেন। খাদিজার দরিদ্র বাবা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন অজুহাতে খাদিজার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন ইব্রাহিম। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল রাতে খাদিজার শরীরের ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল খাদিজার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হলে খাদিজার শাশুড়িকে গ্রেপ্তার হয়। কিন্তু আত্মগোপনে চলে যায় ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে ইব্রাহিম প্রধানিয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD