1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার মা-বাবাকে কুপিয়ে হত্যা | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার মা-বাবাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪৯৭ Time View

রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগের একটি বাসায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) তৌহিদুল হক মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান সমকালকে বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড, কে বা কারা এতে জড়িত তা এখনও জানা যায়নি। এটি পূর্বের বিরোধ না ডাকাতির ঘটনা সেটি তদন্তে বেরিয়ে আসবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে শফিকুর নামাজ পড়ে ফেরার সময় প্রথমে তাঁর ওপর হামলা চালানো হয়। পরে দোতলায় উঠে তাঁর স্ত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা। বাসার নিচের প্রধান ফটক ও ঘরের দোতলার দরজা খোলা ছিল। আলমারিও খোলা পাওয়া গেছে। নিচতলার পার্কিংয়ে শফিকুরের এবং দোতলায় শোয়ার ঘরে ফরিদার লাশ পাওয়া যায়। দু’জনেরই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। শফিকুলের কাছে ছিল প্রধান ফটকের চাবি।

পুলিশ সূত্র জানায়, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার একটি দল। সেখানে শফিকুর-ফরিদা দম্পতি নিজেদের চারতলা বাড়ির দোতলায় থাকতেন। ওপরের দুই তলা এবং নিচতলার একপাশে ভাড়াটেরা থাকেন। এই দম্পতির ছেলে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আব্দুল্রাহ আল মামুন ও তাঁর স্ত্রীও ওই বাসায় থাকেন। তবে বুধবার রাতে ইমন তাঁর দাদাবাড়ি ফেনী এবং তাঁর স্ত্রী নিজের বাবার বাড়িতে বেড়াতে যান। এরইমধ্যে তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এলে এ ব্যাপারে আরও তথ্য জানা যেতে পারে।

পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার নাহিদ ফেরদৌস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পতি হত্যাকাণ্ড। পূর্বের কোনো বিরোধের জের ধরে এটি ঘটে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD