1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ম্যাকাওকে ৭ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ম্যাকাওকে ৭ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭১১ Time View

২০২৫ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় বড় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাকাওয়ের জালে রীতিমতো গোল উৎসব করেছে বাংলার যুবারা। শুক্রবার (২৫ অক্টোবর) কম্বোডিয়ায় ম্যাকাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন নুরুল হুদা ফয়সাল। এ ছাড়া মানিক দুটি ও রিফাত করেন একটি গোল। এই জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল সাইফুল বারী টিটুর শিষ্যরা। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।ম্যাচে প্রথম গোল পেতে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ৪০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলার যুবারা। ফয়সালের গোলে লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাকাওয়ের জালে গোল উৎসব শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। মানিক ৬৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭১ থেকে ৭৫ মিনিটে  আরও তিন গোল করে বাংলাদেশ। ৮২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফয়সাল।

৮৩ মিনিটে ম্যাকাওয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন হ্যাটট্রিক ম্যান ফয়সাল। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD