1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
বরযাত্রী বেশি আসায় সংঘর্ষ, বউকে ফেলে চলে আসেন ছাত্রলীগ নেতা | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

বরযাত্রী বেশি আসায় সংঘর্ষ, বউকে ফেলে চলে আসেন ছাত্রলীগ নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৫৩৪ Time View
  1. ফরিদপুরের নগরকান্দায় বিয়ে বাড়িতে বরযাত্রায় মেহমান বেশি আসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মধ্যকাইচাইল গ্রামের পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নাগারদিয়া গ্রামের মিরান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদারের দুই মাস আগে বিয়ে হয়। বর শাহ আলম তালুকদার বর্তমানে চরযশোরদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরযাত্রীরা কনের বাড়িতে যায়। চুক্তি মোতাবেক বিয়েতে একশো জন মেহমান আসার কথা থাকলেও কনে পক্ষ দাবি করেন বরযাত্রায় দ্বিগুণ মেহমান এসেছেন। ফলে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে। ফলে খাবার কম পেয়ে আগত মেহমানরা ক্ষিপ্ত হয়ে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করলে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ৯ জন আহত হয়। এ সময় কনে বৃষ্টি আক্তারকে ফেলে রেখে বরযাত্রীসহ ফিরে যান বর শাহ আলম তালুকদার।শাহ আলম তালুকদার বলেন, অনেকে বলছেন, বরযাত্রায় মানুষ বেশি যাওয়ায় আমাদের মারধর করা হয়েছে। এ তথ্য ঠিক না। বউ দেখা নিয়ে কথা-কাটাকাটি থেকে বিষয়টি চেয়ার ছোড়াছুড়ি ও মারধর পর্যন্ত গড়ায়।নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD