1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ফতুল্লায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ | Daily Halchal Somoy
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ফতুল্লায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬২৫ Time View

ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ মে) দুপুরে ভুক্তভোগী ঐ কলেজছাত্রী বাদী হয়ে প্রতারক প্রেমিক ধর্ষক তামিম (২০) কে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল মিয়া। 

জানা গেছে, ভুক্তভোগী কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে ফতুল্লার ভূইগড়ে ভাড়া বাসায় বসবাস করেন। নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করে আসছিলেন। অভিযুক্ত আসামি একই এলাকায় ভাড়ায় বসবাস করেন। কলেজে যাতায়াতের পথে অভিযুক্ত আসামি প্রায় সময় বাদীকে প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে। বাদীকে নিয়ে প্রায় সময় বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে বিয়ে করার কথা বলে শারিরীক সম্পর্কে লিপ্ত হতো। বিয়ে করার কথা বললে শুধু কালক্ষেপন করতো। সর্বশেষ গত ২৭ এপ্রিল বাদীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর দুইটার দিকে অভিযুক্ত আসামি বাদীর বাসায় যায়। কথা বলার এক পর্যায়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাদী বিয়ের কথা বললে অভিযুক্ত আসামি বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জুয়েল জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD