1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
প্রেসিডেন্ট রইসির মরদেহ শনাক্ত | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রেসিডেন্ট রইসির মরদেহ শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৯১ Time View

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মরদেহ শনাক্ত করা হয়েছে। রইসির সঙ্গে নিহত হওয়া পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদেরও মরদেহ শনাক্ত হওয়ায় প্রয়োজন হচ্ছে না ডিএনএ পরীক্ষার।আজ সোমবার (২০ মে) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনাকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ হাসান নামি।তিনি বলেছেন, সব মরদেহ শনাক্ত করার পর আইনি ওষুধ প্রশাসন সংস্থায় স্থানান্তর করা হয়েছে।নামি আরও বলেন, পুড়ে গেলেও সব মরদেহই শনাক্ত করা গেছে। তাদের মধ্যে তাবরিজের জুমার নামাজের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-ই-হাশেমের মরদেহ ভালো অবস্থায় রয়েছে। এই ইমাম দুর্ঘটনার পরও একঘণ্টা জীবিত ছিলেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথাও বলেছিলেন।এর আগে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দকে উদ্ধৃত করে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়– ইরানের রাষ্ট্রীয় টিভিকে রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, সব মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অনুসন্ধান ও তল্লাশি অভিযানও শেষ হয়েছে।প্রসঙ্গত, রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন বলে জানা যায়। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।

/এএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD