1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার | Daily Halchal Somoy
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫২ Time View

নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক ‘কবিরাজকে’ গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর এলাকার স্থায়ী বাসিন্দা ও মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোনা পৌর শহরের নেওয়াজনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করে আসছিলেন। তার নেত্রকোনা সার্কিট হাউজ মোড়ে একটি কবিরাজি চিকিৎসার দোকান রয়েছে। আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানবসেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকে।নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নেত্রকোনা পৌরসভা এলাকার খতিব নগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ১০ মার্চ কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে যায়। পরে ওই দিন আনুমানিক বেলা ১১টার দিকে শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানায়। তার মা তাকে জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।অভিযুক্ত আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদ শেষে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD