1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
পদ্মার চরে যৌথ অভিযানে ধরা পড়ল কাকন বাহিনীর ২১ জন | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

পদ্মার চরে যৌথ অভিযানে ধরা পড়ল কাকন বাহিনীর ২১ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫৬ Time View

পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান শুরু। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোর থেকে এই অভিযান শুরু হয়েছে।

এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন ফার্স্ট লাইট’। এই অভিযানে সকাল ৯টা পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চলছে।

এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইটে’ ১ হাজার ২০০ সদস্য অংশ নেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হন।

Please Share This Post in Your Social Media

15 thoughts on "পদ্মার চরে যৌথ অভিযানে ধরা পড়ল কাকন বাহিনীর ২১ জন"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD