1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ট্রাম্পের শুল্ক জালে মোদি, ভারতের অর্ডার ঢুকছে ঢাকায় | Daily Halchal Somoy
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

ট্রাম্পের শুল্ক জালে মোদি, ভারতের অর্ডার ঢুকছে ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৬৩ Time View

যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রভাবে ভারতের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটে পড়েছে। মার্কিন বাজারের বড় ব্র্যান্ডগুলো অর্ডার স্থগিত বা সরিয়ে নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশে, যেখানে শুল্কহার অনেক কম।ভারতের নিটওয়্যার উৎপাদনের কেন্দ্র তামিলনাড়ুর তিরুপ্পুরে ইতোমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয় রপ্তানিকারকদের মতে, যুক্তরাষ্ট্রে পাঠানো বহু নিয়মিত চালান এখন পাকিস্তান বা অন্যান্য দেশে চলে যাচ্ছে। অনেক ক্রেতা গ্রীষ্মকালীন অর্ডারও স্থগিত করছেন।

দেশটির বিশ্লেষকদের মতে, শুল্ক ও জরিমানা মিলিয়ে কিছু নিটওয়্যার পণ্যে যুক্তরাষ্ট্রে কার্যকর শুল্কহার ৬৪ শতাংশে পৌঁছেছে, যা ভারতীয় পণ্যের দাম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৩৫ শতাংশ বেশি করছে। ফলে মার্কিন অর্ডার ৪০-৫০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এই পরিস্থিতি ভারতের শ্রমবাজারেও প্রভাব ফেলতে পারে। তিরুপ্পুর, কোয়েম্বাটুর ও কারু মিলিয়ে সাড়ে ১২ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন টেক্সটাইল খাতে। রপ্তানি ১০-২০ শতাংশ কমে গেলে কয়েক লাখ মানুষের চাকরি ঝুঁকিতে পড়বে।তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম সুব্রাহ্মনিয়ান বলেন, ‘আমাদের মুনাফা মাত্র ৫-৭ শতাংশ। এত বড় শুল্কভার ভাগাভাগি করা সম্ভব নয়।’

তিনি তুলা আমদানির ওপর ১১ শতাংশ শুল্ক ও কৃত্রিম তন্তুর জিএসটি কমানোর দাবি জানিয়েছেন।

এদিকে বাংলাদেশে শুল্কহার ৩৫-৩৬ শতাংশ, পাকিস্তানে ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০-২১ শতাংশ—যা ভারতের তুলনায় অনেক কম। ফলে সস্তা বিকল্পের দিকে মার্কিন ক্রেতারা ঝুঁকছেন।

শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করছেন, জরুরি পদক্ষেপ না নিলে ভারত স্থায়ীভাবে মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD