1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ট্রাকের পেছনে ইজিবাইকের ধাক্কা, নারী শ্রমিক নিহত | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

ট্রাকের পেছনে ইজিবাইকের ধাক্কা, নারী শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৫২৩ Time View

ময়মনসিংহের গৌরীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় আফরিন পারভীন (২৭) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত আফরিন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দামগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রুকনাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালক, যাত্রীসহ আহত হয়েছেন আরও ৭ জন।স্থানীয় সূত্রে জানা গেছে, আফরিন পারভীন উপজেলার কলতাপাড়া বাজারের ডেলটা স্পিনার্স মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে আফরিনসহ আরও ৬ জন নারী শ্রমিক কাজে যোগ দেওয়ার জন্য ইজিবাইকে চড়ে কর্মস্থলে আসছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রুকনাকান্দা এলাকায় আসতেই ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে থেকে ধাক্কা দেয়। ইজিবাইকের সামনের বাম পাশে বসা আফরিন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও আহত হন চালক রাহাত মিয়া, সাদিয়া আক্তার, ঝর্ণা আক্তার, নাসিমা খাতুন, শিরিনা আক্তার, মোসা. রহিমা ও শাকিবা আক্তার। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD