1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
কোতয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল সহ ৪জন ডাকাত গ্রেফতার | Daily Halchal Somoy
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর Daily halchalsomoy.com দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিতে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার

কোতয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল সহ ৪জন ডাকাত গ্রেফতার

মাহাবুব আলম
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৪০ Time View

অদ্য ০২/০৬/২০২৪ইং বেলা ১টা ৩৫ মিনিটের সময় কোতয়ালী মডেল থানায় ডিউটিরত (নি.)সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল (সুমন) ও সঙ্গীয় সাহসী অফিসার ফোর্সসহ রাত্রিকালীন নিরাপত্তামূলক ডিউটি করার সময় বিস্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোমতী নদীর বেড়ী বাধের উপর ৮/১০ জন ডাকাত অটোরিক্সা ও যাত্রীদের মালামাল ডাকাতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে। বিষয়টি অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানাকে অবহিত করিলে অফিসার ইনচার্জ এবং আইসি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়িসহ সঙ্গীয় অফিসার ফোর্স সহ রাত ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌছামাত্রই ডাকাত দলের সদস্যরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় ০৪জন ডাকাত যথাক্রমে

১। সোহেল মোল্লা (৩০), পিতা- মৃত মোঃ আবুল হোসেন, মাতা- নাজমা বেগম, সাং-শাকতলা , থানা- সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
২। নেয়ামতুল(২৭), পিতা- মৃত জেহান উদ্দিন, মাতা- রাজিয়া খাতুন, সাং- শাকতলা, থানা- সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
৩। বিল্লাল হোসেন(৩৪), পিতা-মোঃ হারুন মিয়া, মাতা-হাসিনা বেগম, সাং-দেওরা,থানা-বরুড়া, জেলা- কুমিল্লা
৪। আল-আমিন(২৩), পিতা-মইন উদ্দিন, মাতা-মৃত জাহানারা বেগম,সাং-দেওরা,থানা-বরুড়া, জেলা- কুমিল্লাদের গ্রেফতার করা হয় ।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৬ তারিখ-০২/০৬/ ২০২৪; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং কোতয়ালী মডেল থানার মামলা নং-০৭ তারিখ-০২/০৬/ ২০২৪; ধারা-The Arm’s Act এর 19(f)/19A রুজু করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মালামাল-
১(এক)টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন ২(দুই) রাউন্ড পিস্তলের গুলি,১(এক)টি স্টীলের চাপাতি,১টি লোহার তৈরি কোড়াবাড়ি,৪টি লোহার রড ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD