1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ | Daily Halchal Somoy
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২২৩ Time View

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার লুকমান হোসেনের ছেলে সাব্বির (২৪), আরজেতের ছেলে সুজাত (৩০), রইজ উদ্দিনের ছেলে মহাসিন (২৭), ইসাহাক ব্যাপারীর ছেলে জিয়া (৪৬), খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাব্বির নামে এক বিএনপি সমর্থক আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ করে। এতে সুজাত নামে বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সাংবাদিকসহ সর্বমোট ৫ জন আহত হয়। পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে সন্দেহভাজন ৯ আওয়ামী লীগ সমর্থককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যাচাই বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD