1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
অভিনব কৌশলে কারাগারে প্রবেশ করানো হচ্ছে মাদক ও মোবাইল | Daily Halchal Somoy
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

অভিনব কৌশলে কারাগারে প্রবেশ করানো হচ্ছে মাদক ও মোবাইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৫২ Time View

বিভিন্ন কৌশলে শরীরের ভেতরে করে কারাগারের অভ্যন্তরে মোবাইল ফোন প্রবেশ করানো হচ্ছে। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ মোবাইল, মাদক ও নগদ টাকা পাওয়া গেছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে ঢাকার বকশীবাজারে কারা সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন এ কথা বলেন।

কারা মহাপরিদর্শক বলেন, কারাগারকে মাদক এবং মোবাইল মুক্ত করার জন্য গত ৩ মাসে শুধু কেরাণীগঞ্জ কারাগারেই ২৭৫টি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে কারা অভ্যন্তর হতে বিপুল পরিমাণ নগদ অর্থসহ উল্লেখযোগ্য সংখ্যক ছোট বাটন ফোন এবং মাদক উদ্ধার সম্ভব হয়েছে।

সংবাদ

জেলে আটক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর একটি চিঠি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে তিনি স্বাভাবিকভাবেই বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমাদের নজরে আসার পরে আমরা তদন্ত করেছি। আমরা ওনার সঙ্গে কথা বলেছি। ওনার ভাষ্য আমাদের কাছে আছে। তিনি আদালতে এসে চিরকুটটা লিখেছেন। পরে প্রিজন ভ্যানে যাওয়ার সময় কোনো না কোনো ভাবে কারো উদ্দেশ্যে ছুড়ে মেরেছেন। এছাড়া ওনারা এক সপ্তাহ পর পর মোবাইলের মাধ্যমে ফোন করার সুবিধা পান। পরিবার অথাবা উকিলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বর্তমানে কত জন ডিভিশনে আছে জানতে চাইলে তিনি বলেন, ১৫১ জন এখন ডিভিশন সুবিধা পাচ্ছেন। এছাড়া সাবেক মন্ত্রী, উপমন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা এমন ২৪ জন আছেন যারা বিভিন্ন কারণে ডিভিশন পাননি। সুবিধা পাচ্ছেন ৩০ জন। সাবেক সংসদ সদস্য আছেন ৩৮ জন। সরকারি কর্মকর্তা আছেন ৭০ জন এবং অন্যান্য আছেন ১৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD